সোনারগাঁওয়ে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

0

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৪নং ওয়ার্ডের রাইজদিয়া গ্রামের আলহাজ¦ হাফেজ মোঃ আলমগীর হোসেন এর নিজ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও নয়টি গ্রামের প্রায় দুইশত দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। গত মঙ্গলবার তাহার নিজ বাড়িতে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপহার সামগ্রী মধ্যে ছিল ছোলা, মুড়ি, চিনি, তেল, চাউল, ডাল, সেমাইসহ নগদ অর্থ।

বিতরণকৃত নয়টি গ্রাম হলো রাইজদিয়া, নয়ামাটি, বালুয়াদিঘিরপাড়, ইসলামপট্টি, মাছিনগর, নোয়াইল, আমিনপুর, লাহাপাড়া, ষোলপাড়া। বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, রাইজদিয়া বাইতুন রহমত জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ফিরোজ, মাওলানা আঃ হাই, গিয়াস কামাল, জুনাইদ, তোতা প্রধান, খালেক প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলহাজ¦ হাফেজ মোঃ আলমগীর হোসেন, ঈদ ও রমজানের আনন্দ ভাগাভাগি করে নিতেই দুস্থ ও গরিব মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা। আমি প্রতি বছরই দুস্থ ও গরিব মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করে থাকি। আমার চাওয়া পাওয়ার কিছু নাই।

আপনারা দোয়া করবেন যেন আমি দুস্থ ও গরিব মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারি এবং আমি আমার ছেলেদেরকে বলে গিয়েছি, আমার মৃত্যুর পরও যেন এ উপহার সামগ্রী বিতরণ চলমান রাখা হয়।