জয়নাল আবেদীন: রংপুর জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪২ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ২২ জন ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছেন। এসময় উদ্ধার করা হয় তেরাশি বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল।
বুধবার গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম সাংবাদিকদের জানান মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে রংপুর সদর, কাউনিয়া,পীরগাছা,গংগাচড়া,পীরগঞ্জ,তারাগঞ্জ,বদরগঞ্জ ওমিঠাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে কোতয়ালী থানায় দুইজন, গংগাচড়া থানায় আটজন, তারাগঞ্জ থানায় পাঁচজন, মিঠাপুকুর থানায় তেরজন, পীরগঞ্জ থানায় তিনজন, পীরগাছা থানায় পাঁচজন ও কাউনিয়া থানায় ছয়জনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

