টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

0

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী। শুক্রবার,(২৮ এপ্রিল) সকাল থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। প্রেমিক সাইফুল ইসলাম বাবু উপজেলার করটিয়া ইউনিয়নের কলেজপাড়া গ্রামের মো. মনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো.শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ওই নারী জানান, আমরা দুজনে টাঙ্গাইল ল’কলেজে আইন বিষয়ে এক সাথে পড়ালেখা করতাম। সেই সুবাদে গত ১ বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার কারনে সাইফুল ইসলাম বাবু প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সর্বস্ব লুটে নিয়েছে। এখন বিয়ে করতে অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। তাই বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই নারী। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে ওই নারী বিয়ের দাবিতে সাইফুলের বাড়িতে অবস্থান করছেন।

এদিকে, সাইফুল ইসলাম ওই নারীর সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করছেন। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া(পিপিএম) জানান, এ বিষয়ে ওই নারী এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।