এডভোকেট কাজী আতিকুল হক রুমান’র পিতার মৃত্যু

0

আহম্মদ কবির: সিলেট জেলা জজকোর্ট আইনজীবী সমিতির সদস্য এডভোকেট কাজী আতিকুল ইসলাম(রুমান)এর পিতা কাজী ফজলুল হক ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)

শুক্রবার (৫মে)দিবাগত রাত ১১টায় সিলেটের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।মরহুম কাজী ফজলুল হক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর পাড়ের তরং গ্রামের কাজী ওমর আলী প্রথম সন্তান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন,মরহুমের সহোদরের ছেলে ৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী রুবেল।

মরহুম কাজী ফজলুল হক কর্মময় জীবনে টেকেরঘাট(বিসিআইসি)
চুনাপাথর কোম্পানিতে দীর্ঘদিন চাকুরী করে অবসর গ্রহণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ নাতি-নাতনী এবং অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।

উনার মৃত্যুতে, এলাকা বাসীসহ তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জী, জুনায়েদ তালুকদার, আবুসাইদ তালুকদার ময়না, বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান সংসদ এর তাহিরপুর উপজেলা ইউনিটের সহ সভাপতি আবুল কালাম খান পারুল,শামছুল আলম আখঞ্জী( টিটু)সাংবাদিক আহম্মদ কবির সহ অনেক শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন শোকাভিভূত হয়েছেন।