ভূয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও দলিল-দস্তাবেজ তৈরীর সরঞ্জামাদিসহ গ্রেফতার ২

0
ভূয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও দলিল-দস্তাবেজ তৈরীর সরঞ্জামাদিসহ গ্রেফতার ২

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে ভূয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদি, দেশী, বিদেশী বিভিন্ন ভূয়া দলিল-দস্তাবেজ তৈরীর মূল কারিগরসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার (১০ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন পূর্ব মোল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে স্বাধীনতা সংগ্রামের ভূয়া সনদপত্র-১৪টি জয় বাংলা লেখা সম্বলিত ফাঁকা সনদ- ১৫টি, বাংলাদেশী স্ট্যাম্প মোট-২৫৪৮টি, পাকিস্তানী বিভিন্ন অঙ্কের মোট – ৮৩৩টি স্ট্যাম্প, ভারতীয় বিভিন্ন অঙ্কের সর্বমোট-২৫৩টি স্ট্যাম্প, জাল- জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরকারি কর্মকর্তার নামীয় ও পদবী সম্বলিত ভূয়া সীল-২০৫টি, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম সম্বলিত লোহার পাত ২টি ও পাকিস্তানের রাষ্ট্রীয় মনোগ্রাম সম্বলিত লোহার পাত ২টি (যাহার সাহায্যে স্ট্যাম্পের পিছনে জল ছাপ দিয়া জালিয়াতির সাহায্যে বিভিন্ন ভূয়া দলিল প্রনয়ণ করা হয়), জালিয়াতির কাজে ব্যবহৃত দোয়াত কলম-৩টি, দোয়াত কালি-১টি, স্ট্যাম্প প্যাড-১টি, মোবাইল-২ টি, সীমকার্ড-৪র্টি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর রাজপাড়া থারাধীন পূর্ব মোল্লাপাড়া এলাকার মৃত কাবিল উদ্দিনের ছেলে মোঃ আনিছুর রহমান অরফে রেজাউল করিম(৬৬) ও একই থানার কোর্ট বুলনপুর এলাকার মোঃ রাজীব হোসেনের ছেলে মোঃ শেখ রেজওয়ানুল করিম অরফে সাকিন (২২)। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা পাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে , তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে লোক চক্ষুর অন্তরালে অত্র ঘটনাস্থলে সংগোপনে জব্দকৃত জাল- জালিয়াতির উপকরণসমূহ জালিয়াতির সাহায্যে বিভিন্ন ভূয়া দলিল, ভূয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সৃজন করে জনসাধারণের নিকট বিপুল অঙ্কে টাকা হাতিয়া নিয়ে প্রতারণা করে আসছে। এর আগে ২০১৩ সালে জাল জালিয়াতির মামলায় আটকও হয়েছিলেন। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া থানায় জাল-জালিয়াতি ও প্রতারণা আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।