কারাগারে সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন

0
কারাগারে সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন

বাংলাদেশ প্রতিবেদক: বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন এক মামলায় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

১১ জুলাই মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতের দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

উল্লেখ গত ২০/০৩/২০২৩ তারিখে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের নুর মিয়ার ছেলে কামাল মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে মঙ্গলবার উক্ত ৯ জন হাজির হলে ১নং আসামী মৃত মোঃ দেলোয়ার হোসেন এর ছেলে ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন এর জামিন না মঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করেন। বাকি আট আসামী জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।