জয়নাল আবেদীন: বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ -এর নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকার গতসোমবার এবং মঙ্গলবার সংস্থার লালমনিরহাট ও নীলফামারিতে কর্মকান্ড পরিদর্শন করেছেন।
পরিদর্শিত কর্মসূচির মধ্যে রয়েছে লালমনিরহাটের হাড়িভাঙা অফিসে আইকেয়ার প্রকল্প, দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্প, কালীগঞ্জের তুষভান্ডারে গ্রিন ভিলেজ লাইফ প্রজেক্ট, এবং ক্ষুদ্রঋণ শাখা অফিস ও আঞ্চলিক অফিস। মঙ্গলবার নীলফামারীর কিশোরগঞ্জে ক্ষুদ্রঋণ শাখা অফিস এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তাকে জানানো হয় লালমনিরহাটের হাড়িভাঙা অফিসে আইকেয়ার প্রকল্পের মাধ্যমে নাম মাত্র অর্থে ৫০টাকায় প্রতি সপ্তাহে ৫শতাধিক চক্ষু রোগী চিকিৎসা নিয়ে থাকেন । সেই সঙ্গে সপ্তাহে দুদিন ৩০জন রোগীর চোখের অপারেশন করা হয় । এসময় পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে সততার সাথে যার যার দায়িত্ব পালনে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন ।
পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন আরডিআরএস-এর হেড অব অ্যাডমিন অ্যান্ড জেনারেল সার্ভিস নজরুল গনি ,কোর্ডিনেটর রাশেদুল আরেফিন, নীলফামারীর আর এম বিদ্যুৎ কুমার সাহা কিশোরগঞ্জ ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার নিখিল চন্দ্র ।

