রংপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

0

জয়নাল আবেদীনঃ ”জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
রংপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস সংক্ষিপ্ত পরিসরে পালিত হয়েছে । রংপুর বিভাগীয় , জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন
রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় স্থানীয়
সরকারের পরিচালক মোঃ ফজলুল কবীর, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাবিøউ.এম রায়হান
শাহ, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান, রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউপি
চেয়ারম্যান আমিনুর রহমান, হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, সদ্যপুস্করিনী ইউপি চেয়ারম্যান
সোহেল রানা, কাউনিয়া উপজেলার শারাই ইউনিয়নের সচিব মোঃ আশারাফ হোসেন বাবু সহ অন্যান্য
অতিথিবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান রংপুর সদর
উপজেলার ৫ টি ইউনিয়নের ৫ জন নবজাতক শিশুকে জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদান করেন এবং রংপুর জেলার ৮ উপজেলার নির্বাচিত ১০ জন ইউপি সচিবকে শ্রেষ্ঠ ইউপি সচিবের পুরস্কার প্রদান করেন।