সিংগাইরে মোবাইল কিনে না দেওয়ায় স্বামীর সাথে অভিমান করে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

0
সিংগাইরে মোবাইল কিনে না দেওয়ায় স্বামীর সাথে অভিমান করে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

মুহ.মিজানুর রহমান বাদল : মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল কিনে না দেওয়ায় বিষপানে আঁখি আক্তার (১৯) নামে এক প্রবাসীর স্ত্রী প্রবাসী স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে, শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামে। আঁখি আক্তার ওই এলাকার মো. ওয়াসিমের স্ত্রী। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সৌদি প্রবাসী মো. ওয়াসিমের সঙ্গে একই এলাকার ফরিদ হোসেনের মেয়ে আঁখি আক্তারের বিয়ে হয়।

গত শুক্রবার রাতে গৃহবধূ আখি আক্তার তার স্বামীর ওয়াসিমের কাছে একটি নতুন মোবাইল ও ওয়াইফাই সংযোগের জন্য ৫ হাজার টাকা দাবি করেন। এতে স্বামী মোবাইল ও টাকা দিতে অস্বীকৃতি জানান। এসে স্ত্রী আখি স্বামীর সাথে অভিমান করে শুক্রবার রাত ১০ টার দিকে ওই গৃহবধূ নিজ ঘরে বিষপান করেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে রাতেই পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা টুয়েন্টি সেভেন প্লাস হাসপাতালে নেয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।

আখির বাবা ফরিদ হোসেন অভিযোগ করে বলেন,স্বামী ও শশুর-শাশুরী আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। তারা আমার মেয়েকে আমাদের বাড়িতে যেতে দেয়নি। আমাদের সাথে যোগাযোগও করতে দিত না। সিংগাইর থানার শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালেদ মনসুর বলেন, আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।