আহম্মদ কবির: অধার পেরিয়ে স্লোগান নিয়ে রাজধানী ঢাকা হতে প্রকাশিত দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উৎযাপন করা হয়েছে।
আজ (১৬অক্টোবর)সোমবার দৈনিক কালবেলা পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি আয়োজিত,উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন সুনামগঞ্জ -১আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
দৈনিক কালবেলার তাহিরপুর উপজেলা প্রতিনিধি শওকত হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ,বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন,উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি মিলন তালুকদার,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক গণেশ তালুকদার,দৈনিক যায়যায় দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, দৈনিক মানবজমিন প্রতিনিধি আব্দুর রাজ্জাক, জৈন্তা বার্তা প্রতিনিধি রুকন উদ্দিন,দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আহম্মদ কবির, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শামছুল আলম আখুঞ্জি,নয়া শতাব্দী প্রতিনিধি মনিরাজ শাহ, সাংবাদিক শংকর চন্দ,সাকেল হাসান প্রমুখ।

