ফিলিস্তিনিদের ওপর হামলা ও গণহত্যার প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

0
ফিলিস্তিনিদের ওপর হামলা ও গণহত্যার প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

আব্দুল লতিফ তালুকদার: যুদ্ধ চাই না, শান্তি চাই এই স্লোগানে ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের ক্রমাগত জুলুম নির্যাতন, নির্বিচারে নৃশংস গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে সুশাসনের জন্য নাগরিক “সুজন” এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ অক্টোবর (শনিবার) টাঙ্গাইলের ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন প্রধান সড়কে সুজন এর আয়োজনে মানববন্ধন করা হয়েছে। সুজন উপজেলা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, প্রেসক্লাব সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর সুজনের সভাপতি আব্দুস সালাম, সুজনের উপজেলা কমিটির সহ- সভাপতি আখতার হোসেন খান, দুদক উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল লতিফ তালুকদার, সাংবাদিক অভিজিৎ ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান রাসেল, প্রতিভা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা রেজওয়ানুল করিম রানা, ভূঞাপুর ব্লাড ব্যাংক সংগঠনের সভাপতি সাইফুল্লাহ রাব্বী অনিক, মানবতায় সেবায় ভূঞাপুর ফাউন্ডেশনের সভাপতি সাইমুর রাহাত রায়হান, ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের এডমিন পলি আক্তার প্রমুখ।

মানববন্ধন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খায়রুজ্জামান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূঁইয়া, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক তাপস নারায়ণ দে, বিকশিত নারী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি আঞ্জু আনোয়ারা ময়না, সুজন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ রিপন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এরিয়া সমন্বয়কারী মাহমুদ আলী, সুজন এর পৌর কমিটির যুগ্ম সম্পাদক কামরান পারভেজ ইভানসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিবাসীর উপর যে হত্যাযজ্ঞ জুলুম নির্যাতন সংগঠিত হচ্ছে তা বন্ধের লক্ষ্যে জাতিসংঘ সহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। সেইসাথে বিশ্বে সকল মসলিম রাষ্ট্রসহ বিশ্ববাসীকে যার যার অবস্থান থেকে ফিলিস্তিনিবাসীর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়। এছাড়া ইহুদিবাদি রাষ্ট্র আমেরিকার উদ্দেশ্য বক্তারা বলেন, আমেরিকা দেশে দেশে যুদ্ধ বাধিয়ে অস্ত্র বিক্রি করাই তার আসল উদ্দেশ্য। ইসরায়ের মাধ্যমে যুদ্ধ বাধিয়ে তারা অস্ত্রের ব্যবসা করছে।

বক্তারা বলেন, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সকল পন্য বয়কট করতে হবে। এদিকে সরকার আজ নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ১ দিনের শোক দিবস পালন করছে এবং সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার হয়েছে। মানববন্ধন শেষে ফিলিস্তিনবাসীর উপর হত্যাযজ্ঞের নিহত শহীদদের আত্মার শান্তি কামনা ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম ভূঞাপুরী।