আবুল কালাম আজাদঃ টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল পড়ে রাজ্জাক মিয়া(৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে বাসাইল উপজেলা পরিষদ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘর্নিঝড় মিধিলার ঝড়ো বাতাস বইছিল। নিহত রাজ্জাক মিয়া উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মো. কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইলের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়,জুমার নামাজ পড়ে মোটরসাইকেলে বাসার দিকে যাচ্ছিলেন।তিনি উপজেলা পরিষদ গেটের সামনে আসলে গাছের ডাল মাথায় পড়লে সাথে সাথে তার মৃত্যু হয়।স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মরত মেডিকেল অফিসার ডা: নাঈম আব্দুল্লাহ সাংবাদিকদেও জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নিহতের পরিবারের পাশে আছি।

