জয়নাল আবেদীনঃ রংপুর লাইফ কেয়ার স্কুল এন্ড হিফ্জ মাদ্রাসায় ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নগরীর ধাপ কেল্লাবন্দ গুলশান সিটিতে অবস্থিত মাদ্রাসা কমিটির উদ্যোগে ১ম বারের মতো পবিত্র কোরআন শরিফ সম্পুর্ণ মুখস্ত করা হাফেজদের মাঝে পাগড়ী বিতরণ করা হয় ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ, পর্যায়ক্রমে গজল, ইসলামী আলোচনা, ৩জন হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ এবং ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও হাফেজ ছাত্রদের পিতাদের মাঝে জায়নামাজ ও টুপি বিতরণ এবং মাদ্রাসা হাফেজি বিভাগের হুজুরদের মাঝে ক্রেস্ট বিতরণ এবং প্রধান আলোচকের আলোচনা শেষে দোয়ার মধ্য দিয়ে কার্যক্রম শেষ করা হয়।
অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এম ইউ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ¦ হযরত মাওলানা মোঃ আতাউল গণি ওসমানী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কারামাতিয়া জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা বাইজিদ হুসাইন, বিশেষ আলোচক ছিলেন রংপুর ভগিবালাপাড়া জামে মসজিদের খতিব আলহাজ¦ হাফেজ মাওলানা মোঃ কাওছার হাসান, রংপুর নুরে মদিনা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত মাওলানা নিয়ামুল হক বিপ্লবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেডিকেল কলেজের প্রাক্তন ডেন্টাল সার্জন ডাঃ মোঃ মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানে সভাপতি বলেন, আমরা প্রথমবারের মতো ৩জন কোরআনে হাফেজের মাঝে পাগড়ী, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করলাম। পাশাপাশি হাফেজে কোরআনের পিতাদের মাঝে জায়নামাজ ও টুপি বিতরণ করলাম। ইনশাআল্লাহ আগামীতে এই মাদ্রাসা হতে প্রতিবছর আরো বেশী করে হাফেজ বের হবে। সেক্ষেত্রে আপনাদের সহযোগীতা কামনা করছি।

