রংপুরে নিরাপদ অভিবাসন সেমিনার

0
রংপুরে নিরাপদ অভিবাসন সেমিনার

জয়নাল আবেদীনঃ অংশীজনের অংশগ্রহণে নিরাপদ অভিবাসন, সেবা প্রদান প্রতিশ্রুতি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে বক্তারা বলেছেন বাংলাদেশের প্রায় ১ কোটি ২০ লাখের বেশি অভিবাসী কর্মী প্রায় ১শ৭৩টি দেশে কর্মরত আছে । এদের মধ্যে রংপুর জেলায় অভিবাসি কর্মীর সংখ্যা ৪০হাজার ১শ ৬৩জন । এই সংখ্যা বৃদ্ধির জন্য বর্তমান সরকার নানান উদ্দ্যোগ গ্রহণ করেছেন প্রশিক্ষণের ব্যবসম্থা করেছেন প্রবাসী কল্যাণ ব্যাংক করেছেন যার মাধ্যমে সহায়তা নিয়ে অনেকেই প্রশিক্ষণ গ্রহন করে বিদেশ যাচ্ছেন দেশের রেমিটেন্স বাড়াচ্ছেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লিউ এম রায়হান শাহ। শুরুতে অংশীজনের অংশগ্রহণে নিরাপদ অভিবাসন, সেবা প্রদান প্রতিশ্রুতি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রধান সহকারী পরিচালক আমেনা পারভীন ।

এরপর সার্বিক বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন রংপুর টিটিসি‘র চীফ ইন্স: প্রকৌশলী সাদেকা সুলতানা ,প্রবাসী কল্যাণ ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক মাহফুজুর রহমান, রংপুর ওয়েল ফেয়ার সেন্টার সহকারী পরিচালক আতাউর রহমান, আরডিআরএস প্রগ্রাম ম্যানেজার নাসির উদ্দিন, আঞ্চলিক সমন্বয়ক মাইরুল ইসলাম, উপসহকারী পরিচালক নাজমা আকতার, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন এবং সাংবাদিক আফজাল হোসেন। সেমিনারে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় ৫০জন যুবক অংশ নেয় ।