বিভাগীয় নগরী রংপুরে নানা আয়োজনে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

0
বিভাগীয় নগরী রংপুরে নানা আয়োজনে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

জয়নাল আবেদীনঃ “প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখবো তাদের অধীকার” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালি ,আলোচনা সভা এবং প্রবাস থেকে ছুটিতে আসা এক প্রবাসী ভাই‘র প্রবাস জীবনের বাস্তব তুলে ধরে আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভাগীয় নগরী রংপুরে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে ।

জেলা প্রশাসনের আয়োজনে এবং রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বাস্তবায়নে সোমবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয় । র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি‘র ল্যাব রুমে আলোচনা সভার আয়োজন করা হয় । এরপর রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আমেনা পারভীনের সঞ্চালনায় এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় আলোচনা সভা শুরু হয় ।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিলুফা সুলতানা। বক্তব্য দেন জেলা পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ডবিøউ এম রায়হান শাহ, রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: নাজমুল হক,জেলা প্রবাসী কল্যাণ কেন্দ্রের সহকারী পরিচালক আতাউর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক মাহফুজার রহমান এবং রংপুরে ছুটিতে আসা প্রবাসী ফজলুর রহমান ।

প্রবাসী বক্তা বলেন প্রবাসে যে কোন কাজের জন্য কেউ যেতে চাইলে তাকে সেই কাজের উপযুক্ততা দক্ষতা অর্জন করে যেতে হবে । অন্যথায় তাকে নানা ভাবে দূর্ভোগের সম্মুখীন হতে হবে । তিনি বলেন কোন দক্ষতা অর্জন ছাড়াই তিনি সৌদী গিয়েছেন ২০০০ সালে । দীর্ঘ ৫ বছর নানাভাবে কষ্ট সহ্য কওে সেখানে অবস্থান করেছেন । ভাষা শিখেছেন কাজ শিখেছেন । তিনি এখন সেখানে প্রতিষ্ঠিত । তিনি আরো বলে গত দুবছর রংপুরে সর্ব্বোচ্য রেমিটেন্স পাঠিয়ে শ্রেষ্টত্ব অর্জন করেছেন । অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন ।