কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মারিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

সে ওই গ্রামের মো.মহিউদ্দিন মিয়ার মেয়ে। বাড়ীর সবার অগোচরে নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোজাখুজির পর তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।