ডামি নির্বাচনের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল

0
ডামি নির্বাচনের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল
তিমির বনিকঃ ডামি নির্বাচন বর্জন ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের এর দাবীতে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর রহমানের এর নেতৃত্বে জেলা বিএনপি পৌর বিএনপি স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল, ছাত্রদলের সমন্বয়ে শমসেরনগর সড়কের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ডিসেম্বর) দিনভড় শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক তিন বারের সফল কাউন্সিলর বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, যুগ্ন আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক দল আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিনের, সিনিয়র সদস্য জেলা স্বেচ্ছাসেবক দল জাকির হোসেন শাফিন পৌর বিএনপি’র সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এম এ নিশাত, কৃষক দলের সদস্য সচিব মোনায়েম কবির,জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মশিউর রহমান বেলাল, কৃষক দলের যুগ্ন আহ্বায়ক রিপন মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহেদ, কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নানু মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আব্দুস শহীদ, শেখ আবেদ মিয়া  জামাল আহমদ, লোকমান মিয়া,টিটু মিয়া, জলিল মিয়া, লতিফ মিয়া, ইলিয়াস কবির শাহীন, সাব্বির আহমদ, শেখ মহসিন মিয়া, আরশ মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।