গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ল হাজারো ঘর

0
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ল হাজারো ঘর

কায়সার আহম্মেদ মানিকঃ শনিবার (৬ জানুয়ারি) রাত ১টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ৫ নম্বর ক্যাম্পে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত ১টার দিকে ক্যাম্পে আগুন লাগে। এরপরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে প্রায় এক হাজারের বেশি ঘর পুড়ে যায়।
১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, আগুনের উৎপত্তি কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদ্‌ঘাটনে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছেন।