শীত উপেক্ষা করে পাবনা-৪ আসনে ভোটারের লাইন : ভোট দিলেন প্রার্থী

0
শীত উপেক্ষা করে পাবনা-৪ আসনে ভোটারের লাইন : ভোট দিলেন প্রার্থী
ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনা-৪ আসনের ঈশ্বরদীতে শীতকে উপেক্ষা সকাল থেকেই ভোটেরের লাইন দেখা গেছে। শহরের ৫টি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।
আওয়ামী লীগের নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ মহিলা কলেজ কেন্দ্রে সকাল ৮টা ২৫ মিনিটে ভোট দিয়েছেন।
এসময় গালিব শরীফ বলেন, উৎসাহ-উদ্দিপনায় মানুষ  সকালেই কেন্দ্রে এসে ভোট প্রদান করছে।  বেলা বাড়লে উৎসবমুখর হয়ে উঠবে।