জয়নাল আবেদীনঃ জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী ভোটের লাইনে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছেন নৌকার সরকার থাকায় সারাদেশের উন্নয়ন হয়েছে। সেই সঙ্গে ব্যাপক উন্নয়ন হয়েছে পীরগঞ্জে। উন্নয়নে বদলে যাওয়া পীরগঞ্জবাসী নৌকাকে বিপুল ভোটে জেতাবে ।
রোববার সকাল সাড়ে ১০টায় লালদীঘির ফতেপুরের মকিমপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা শান্তিপুর্ণ পরিবেশে ভোট প্রদান করছেন। এসময় ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহবান জানান তিনি।ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি ফতেপুর গ্রামের ভোটার। তিনি তৃতীয় বারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
এই আসনে দু’জন স্বতন্ত্র ও পাঁচজন দলীয় প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের শিরিন শারমিন চৌধুরী নৌকা, জাতীয় পার্টির নুর আলম মিয়া লাঙ্গল, বাংলাদেশ কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন হাত ঘড়ি, বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম ডাব, ন্যাশনাল পিপলস পার্টির হুমায়ুন ইজাজ আম, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক ও তাকিয়া জাহান চৌধুরী কাচি প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭শ৫৪ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪শ৯৮জন, পুরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ২শ৫২ জন। ১শ১১ টি কেন্দ্রে ৭শ১২ টি কক্ষে ভোট গ্রহণ চলছে।

