বাংলাদেশ প্রতিবেদক: আাজ শনিবার (৭ জানুয়ারি) সকালে ভোট দিয়ে বের হয়ে যাওয়ার সময় ভারতের মিডিয়া এনডিটিভিকে ভারতের প্রতি হাসিনা সরকারের কি বার্তা রয়েছেএর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেন, ভারতের মতো বন্ধু পেয়ে আমরা খুবই সৌভাগ্যবান। তিনি ১৯৭১ সালে ভারতের সমর্থনের কথা তুলে ধরে বলেন, ভারত আমাদের খুবই বিশ্বস্ত বন্ধু। শুধুমাত্র ১৯৭১ সালেই নয় ১৯৭৫ সালে পুরো পরিবারকে আমরা হারিয়েছিলাম। পিতা, মাতা ভাইসহ পুরোপরিবারকে আমরা হারিয়েছি। সেই সময় ভারত আমদের আশ্রয় দিয়ে দিয়েছিল। তাই ভারতের জনগণের প্রতি আমাদের শুভেচ্ছা রয়েছে। এই সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন।
পরে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এর একটি বিশাল জনগোষ্ঠি রয়েছে। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছি। আমি দেশে গণতন্ত্রকে অব্যাহত রাকতে চাই। গণতন্ত্র ছাড়া উন্নয়ণ সম্ভব নয়। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ এই উন্নয়ন অর্জন করতে পরেছে।

