দম্পতিরা জানান, তাদের বিয়ে হয়েছে প্রায় ৬৭ বছর। এই বৈবাহিক সময়ের মধ্যে ৬৫ বছরে যতবার তারা বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছেন, এক সাথে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। এই বৃদ্ধ বয়সে ভোট কেন ভোট আসলেন?..এমন প্রশ্নে তারা বলেন, দেশের নাগরিক হিসেবে আমাদের ভোট দেওয়া দায়িত্ব। কাকে ভোট দিলেন?.এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান ওই দম্পতি।
বৃদ্ধ ইয়াজ উদ্দিন মল্লিক ও করিমন নেসা দম্পতি এক সাথে ভোট দেন ৬৫ বছর
বাংলাদেশ প্রতিবেদকঃ বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-৩ (সদর) আসনের ধুলদী আবদুল কুদ্দুস মুন্সী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এক বয়স্ক দম্পতি ভোট দিতে এসেছেন পরস্পরের সহযোগীতায়। এই দম্পতির নাম ইয়াজ উদ্দিন মল্লিক (৯১) ও করিমন নেসা (৭৯)। ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের মাচ্চর গ্রামের বাসিন্দা তারা । ৫ ছেলে ও ৩ মেয়ের রয়েছে এই দম্পতির।

