জয়নাল আবেদীনঃ রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠে শিল্প ও বাণিজ্য মেলা চালু হতে যাচ্ছে। মেলাটি বন্ধের দাবিতে রংপুরে সাধারণ ব্যবসায়ীরা নানা ভাবে আন্দোলন করে আসছে ।
গতকাল বুধবার দুপুরে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বরাবর স্মারকলিপি প্রদান করে ব্যবসায়িরা । এসময় রসিক মেয়রের পক্ষেস্মারকলিপি গ্রহণ করেন প্যানেল মেয়র-১ মাহবুবার রহমান মঞ্জু। স্মারকলিপি প্রদানকালে কাউন্সিলর আব্দুল গফ্ফার, রেজওয়ান, মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে জাকির, শাহিন, রশিদ, লিমন, মোরশেদ, মিথুন, রুবেল, লাবু, মিজানুরসহ সাধারন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্যানেল মেয়র-১ বলেন, আমরাও চাই শিল্প ও বাণিজ্য মেলা যেন এতো ঘনঘন না হয় এতে করে সাধারন ব্যবসায়ীদের ক্ষতি হয়। মেয়র মহোদয়ের সাথে এ ব্যাপারে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।
জানতে চাইলে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, কয়েকদিন আগে মাসব্যাপী মেলা হয়ে গেলো, আবারো শিল্প ও বাণিজ্য মেলা হতে যাচ্ছে। এতে করে আমার রংপুরের সাধারন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমিও চাই মেলা যেনো ঘনঘন না হয়। দেখি কথা বলে কি করা যায়।
উল্লেখ্য গত ২১ জানুয়ারি মেলা বন্ধের দাবিতে রংপুর মেট্রোপলিটন কমিশনার, জেলা প্রশাসক, চেম্বার অব কমার্চসহ বিভিন্ন দপ্তরে সাধারন ব্যবসায়ীরা স্মারকলিপি প্রদান করেন।

