জয়পুরহাটে হিজড়া জনগোষ্ঠীর মাঝে  কম্বল বিতরণ

0
জয়পুরহাটে হিজড়া জনগোষ্ঠীর মাঝে  কম্বল বিতরণ
জয়পুরহাট প্রতিনিধিঃ চলমান শৈত্যপ্রবাহে চরমভাবে দূর্ভোগের শিকার সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিজড়াদের মাঝে কম্বল ও চাল বিতরণ করেছেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ  আল মামুন।
বৃহস্পতিবার  (২৫ জানুয়ারি) দুপুরে  অফিসার্স ক্লাব চত্বরে দুস্থ ও অসহায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিজড়াদের  মধ্যে এসব কম্বল ও চাল  বিতরণ করেন তিনি।
হিজড়া সদস্য পারভীন কম্বল পেয়ে ভীষণ সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সমাজের মানুষ আমাদের  মানুষই মুনে করে না। আমাদের  কষ্টের কথা বোঝে  কম্বল ও চাল  দেওয়ায় ইউএনও  স্যারকে  ধন্যবাদ জানাই।
হিজড়া সদস্য নয়ন  বলেন, কম্বল দেয়ার জন্য ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা যারা শিক্ষিত তাদের চাকরির ব্যবস্থা করতো তাহলে আমাদের জীবনমানের উন্নতি আসতো।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ  আল মামুন বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র  হিজড়ারা সম্প্রদায়ের মানুষেরা  কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এখন থেকে হিজড়া জনগোষ্ঠীর কল্যাণে আমরা সাধ্যমত চেষ্টা করবো।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন, প্রশাসনিক কর্মকর্তা মোখলেছার রহমান, জেলা ব্র্যাক সমন্বয়ক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।