জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্নের বার সহ ৩ পাচারকারী আটক

0
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্নের বার সহ ৩ পাচারকারী আটক

এস এম শফিকুল ইসলাম: বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার কালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বার সহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় জয়পুরহাট ২০ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আতিক হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার উষ্ণা সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ ওই ৩ জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন –পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫)।

একদল সোনা চোরাচালনকারী বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবি ব্যাটালিয়নের জোয়ানরা ঘটনাস্থল থেকে ১০টি স্বর্নবার, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪৯ হাজার ৩০ টাকা সহ তাদের আটক করা হয়। আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্য হবে ১ কোটি, ১২ লাখ, ৬ হাজার ৪১৯ টাকা। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সহ আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান উপ অধিনায়ক মেজর আতিক হাসান।