রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান দালাল চক্রের এক সদস্য জেলহাজতে

0
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান দালাল চক্রের এক সদস্য জেলহাজতে

জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে দুদক।পাশাপাশি হাসপাতালে অব্যবস্থাপনা, অনিয়মসহ দায়িত্ব অবহেলার দায়ে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান দূদক ।

সোমবার বিকেল ৪টায় দূদক ও জেলা প্রশাসন এক যোগে এই অভিযান চালায়।দূদকের অভিযানিক দল হাসপাতালের প্রতিটি ওর্য়াড ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন। দুর্নীতি দমন কমিশন রংপুরের জেলা কার্যালয়ের উপপরিচালক শাওন মিয়া বলেন চিকিৎসা সেবার মান,পরিস্কার পরিছন্নতা,দালালদের দৌরাত্ব ও রোগীদের ভোগান্তি চরমে এমন অভিযোগে আজকের এই অভিযান ।তিনি বলেন, সবচেয়ে বেশি সমস্যা পরিস্কার পরিচ্ছন্নতা ,নানা কারনে রোগীদের ভোগান্তি আর এখানে অনিয়ম অব্যবস্থাপনার জন্য বেশ কিছু কর্মকর্তাকে সনাক্ত করেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান কার্যালয়ে আমরা লিখবো।

অভিযানে হাসপাতালের দালাল চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে সোর্পদ্দ করেন। এছাড়া হাসপাতালের আউটডোর ও জরুরি বিভাগে সরকার নির্ধারিত টাকার চেয়ে বাড়তি টাকা আদায়, নার্স, চিকিৎসকের ডিউটির সময় অনুপস্থিত থাকাসহ অনেকগুলো বিষয় দুদকের নজরে এসেছে।রংপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ হাসান মৃধা জানান, হাসপাতালে চিকিৎসা সেবা নিতে দালালদের কারণে হয়রানীর অভিযোগে একজন দালালকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।হাসপাতালে সেবার মান অক্ষুন্ন রাখতে এবং রোগীদের দূর্ভোগ লাঘবে অভিযান অব্যাহত রাখার ঘোষনা দেন।

অপদিকে হাসপাতালের পরিচালক ডাঃ ইউনুস আলী বলেন,রোগীর চাপ বেশী থাকায় অপরিচ্ছন্ন থাকে কিছু সময় তবে সাফাই গাইলেন ডাক্তার আর নার্সের বেলায় আর দোষ চাপালেন গনপূর্ত বিভাগের কর্মকর্তাদের উপর।