মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদী থেকে বিভিন্ন ভাবে কৌশলে জোড় পুর্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে এলাকার প্রভাবশালী চক্র। নির্মাণাধীন বাধের মাত্র ২০ মিটার দূর থেকে ড্রেজারটি দিয়ে বালু তোলা হচ্ছিল। স্থানীয়রা নানা ভাবে অভিযোগ দিলেও উপজেলা প্রশাসন পদক্ষেপ না নেয়ায় অবশেষে নদীর তীর থেকে বাংলা ড্রেজার বন্ধ করে দিয়েছি এলাকাবাসী।
এলাকাবাসী অভিযোগ করে জানান, এনায়েতপুর স্পারবাধের উত্তর ও দক্ষিণ পাশে এলাকার প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে যমুনা নদীর সদিয়াচাঁদপুর ও স্থল ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ড্রেজার দিয়ে কৌশলে দিনরাত বালু উত্তোলন করছে। স্পারবাধের উত্তর পাশে ২টি ও দক্ষিণে বসানো ১টি আনলোড মেশিন দিয়ে ৬ইঞ্চি পাইপের মাধ্যমে দুই পাশে লক্ষ লক্ষ ঘনফুট বালু মজুদ করা হচ্ছে। এরপর এ বালুগুলো বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে ট্রাক দিয়ে। নদী থেকে অপরিকল্পিত ভাবে এভাবে বালু উত্তোলনের ফলে যমুনার পশ্চিম পাড়ও পূর্ব পাড়ে নদী ভাঙ্গন অব্যাহত থাকছে। ভাঙছে অব্যাহতভাবে ফসলি জমি ও বাড়িঘর। এদিকে চলমান তীর সংরক্ষণ বাধ নির্মাণে নিয়োজিত সাব ঠিকাদাররাও এসব বালু উত্তোলন করে কাজে ব্যবহার করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
হঠাৎ এই চক্রটি এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব পাশে নদী তীরে চলা বাধ নির্মাণের মাত্র ২০ মিটার দূরে বাংলা ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করছে সপ্তাহ খানেক ধরে। বিষয়টি জানতে পেরে রবিবার সকালে গিয়ে এলাকাবাসী যেয়ে ড্রেজারটি বন্ধ করে দেয়।
এ ব্যাপারে এনায়েতপুর গ্রামের হাসমত আলী, আবুল হোসেন, জহুরুল ইসলাম জানান, বাংলা ড্রেজার দিয়ে সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ তার লোকজন জোর করে বালু তুলছিল। আমরা পরে তা বন্ধ করে দিয়েছি। তারা জানান, যেখানে বাধ নির্মাণ করা হচ্ছে এলাকা তথা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয় রক্ষার জন্য। সেখান থেকেই ড্রেজার দিয়ে বাল উত্তোলন করা হচ্ছে। এর চেয়ে আর বড় অপরাধ নেই। আমরা চাই এদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হোক।
বিষয়টি নিয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এদিকে সিরাজগঞ্জ পান উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, যমুনা নদীর কোথাও থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না। এদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

