রংপুরে ট্রাকের ধাক্কা শিশুর মৃত্যু

0
রংপুরে ট্রাকের ধাক্কা শিশুর মৃত্যু

জয়নাল আবেদীন: রংপুরে ট্রাকের ধাক্কায় শেফা আক্তার নামে সাড়ে ৪ বছর বয়সী এক শিশু নিহত এবং শেফার নানী বিলকিস বেগম গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর রংপুর-দিনাজপুর মহাসড়কের উত্তম হাজির হাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় এবং পুলিশ জানায় , রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ দিয়ে শিশুটি তার নানির সঙ্গে মুদি দোকানে যাওয়ার পথে ট্রাকটি তাদের চাপা দেয়। এতে শেফা ঘটনাস্থলেই নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় নানি বিলকিস বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় । এ সময় স্থানীয় লোকজন গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয় ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহত শেফা হাজিরহাট ডাক্তারপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।