হাড়ি ভাঙ্গা আম ও সবজি সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে মিঠাপুকুরে: কৃষিমন্ত্রী

0
হাড়ি ভাঙ্গা আম ও সবজি সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে মিঠাপুকুরে: কৃষিমন্ত্রী

জয়নাল আবেদীনঃ কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড, মো: আব্দুস শহীদ বলেছেন রংপুরের মিঠাপুকুরের হাড়িভাঙ্গা আমের সুনাম দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের অনেকদেশে ছড়িয়ে গেছে । এই আম বাজারজাত করণে সব ধরণের সুযোগ সুবিধা দেয়া হবে । মিঠাপুকুরে আম সহ সবধরণের সবজীর জন্য স্পেশালাইষ্ট কোল্ড ষ্টোরেজ স্থাপন করা হবে সেই সাথে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাড়িভাঙ্গা আমের চাষ ও বাজারজাত করণে মার্কেট লিংকেজ এবং আমচাষীদের প্রণোদনার আওতায় আনা হবে।

শুক্রবার বিকেলে মিঠাপুকুরের পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে জি আই পণ্য হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।মন্ত্রী বলেন আমচাষীদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।কৃষিমন্ত্রী বলেন, হাড়িভাঙ্গা জিআইপণ্য হয়েছে তা বেশি বেশি করে প্রচার করতে হবে।এর আগে কৃষি মন্ত্রী সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের আধুনিক কৃষি প্রযুক্তি, ফল-ফসলের ১২টি স্টল পরির্দশন করেন।

মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো: জাকির হোসেন সরকার, কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আকতার, কৃষি গবেষণা ইন্সটিটিউটের নির্বাহী চেয়ারম্যান ড, শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রনালয়ের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম, রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্তি ডিআইজি মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ।উল্লেখ্য শুক্রবার হাড়িভাঙ্গা আমের রাজধানী পদাগঞ্জে আম বিক্রি হয়েছে ৪৫কেজিতে ১মণ ২হাজার থেকে ২২শ টাকা ।