মাদারীপুরে পুলিশের ধাওয়া খেয়ে লেকের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

0
মাদারীপুরে পুলিশের ধাওয়া খেয়ে লেকের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আরিফুর রহমান: মাদারীপুরে পুলিশের ধাওয়া খেয়ে শকুনী লেকের পানিতে ডুবে কোটা বিরোধী আন্দোলনের ১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল লেক থেকে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর মডেল থানার হেফাজতে নিয়েছে পরে হাসপাতালে নিয়েযায় পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল থেকে কোটা বিরোধী শিক্ষার্থীরা মাদারীপুরে প্রধান সড়ক অবরোধ করে। কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ধাওয়া দিলে শিক্ষার্থীদের লেকের পড়ে নিয়ে যায়। পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়তে থাকে। সবাই বিভিন্ন স্থান দিয়ে লেক থেকে উঠতে পারলেও নিহত শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে শিক্ষার্থীকে উদ্ধারের কাজ শুরু করে। প্রায় ১ ঘন্টা পর শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার করে ফায়ায় সার্ভিসের দলটি। নিহত শিক্ষার্থীর পরিচয় এখনও পাওয়া যায় নি।

এখন প্রযনÍ শহরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোর্ধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ চলছে। ছাত্রলীগের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ও পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা ইট-পাটকেল মেরে তাদের হামলার পাল্টা জবাব দিচ্ছে।