জয়নাল আবেদীন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের রণক্ষেত্রে পরিণত হয় বিভাগীয় শহর রংপুর । রোববার বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীদের সংঘর্ষে সিটিক র্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহ ৪ জন নিহত , সাংবাদিকসহ আহত হয়েছেন শতাধিক।
রংপুর মহানগরীতে আওয়ামীলীগের জেলা ও মহানগরসহ বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগঞ্জ উপজেলাআওয়ামীলীগের দলীয় কার্যালয় ভাংচুর ও আগুন দিয়েছে । কাউন্সিলর মৃত্যুও বিষয়টি রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু নিশ্চিত করেছেন। রংপুর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পরশুরাম থানা আওয়ামীলীগের সভাপতি হারাধান রায় হারা ও তার সহযোগী শ্যামলকে কুপিয়ে হত্যা করেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যুবলীগ নেতা খাইরুজ্জামান খশরু ও মাসুমের লাশ পড়ে আছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের দায়িত্বপ্রাপ্ত সর্দার আব্দুল জলিল ও মিজানুর রহমান মিজান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০ টারদিকে রংপুর মহানগর ও জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় ঘিরে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীসহ সকল আন্দোলনকারীরা অবস্থান নেন নগরীর টাউন হলের সামনে ও সিটি কর্পোরেশনের সামনের রাস্তায়। বেলা ১২টার দিকে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জাহাজ কোম্পানি মোড় থেকে পায়রা চত্বরে অবস্থান নিয়ে শিক্ষার্থী অনুপ্রবেশকারীদের ধাওয়া দিলে তারা সিটি করর্পোরেশনের দিকে চলে যায়। পরে টাউন হল কেন্দ্রিক অবস্থান নেওয়া শিক্ষার্থীরা যোগ দিয়ে পাল্টা ধাওয়া করলে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। ঘটনা স্থলে একজন নিহত সহ গুরুতর আহত হন অর্ধ শতাধিত ।
এ সময় রংপুর সিটি করপোরেশনের সামনে অবস্থান করা এনটিভির ক্যামেরা পারসন আরমান, চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার ফকরুল শাহীন, নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার রেজাউল ইসলাম মানিক, একুশে টিভির ক্যামেরাম্যান আলী হায়দার রনি সহ অন্তর্ত ১০ জন গণমাধ্যম কর্মী মারধরের শিকার হন।অন্যদিকে রংপুর জেলার বিভিন্ন উপজেলায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। রংপুর-২ (বদরগঞ্জ) আসনের আওয়ামীলীগের এমপি ডিউক চৌধুরীর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন. মিঠাপুকুরের সাবেক এমপি আশিকুর রহমানের বাড়ি ও অফিস ভাংচুর, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আগুন , মিঠাপুকুর উপজেলার পরিষদ চত্বরে ওইউএনও অফিস, বেগম রোকেয়া অডিটোরিয়াম, থানা গেইট. আনসার ভিডিপিসহ বিভিন্ন দফতরে ভাঙচুর করে আগুন দেন আন্দোলনকারীরা।
রংপুর- ২ (বদরগঞ্জ) আসনের সংসদ সদস্যের বাসভবন ছাড়াও বদরগঞ্জ পৌরসভার মেয়র টুটুল চৌধুরী, উপজেলা যুবলীগের আহŸায়ক পলিন চৌধুরী ও সাবেক মেয়র উত্তম কুমার সাহার বাসভবনে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। এক দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা বদরগঞ্জ পৌর শহরের জিতেন দত্ত মঞ্চের সামনে অবস্থান নেন।এ সময় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায়।এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধহয়ে তাদের ধাওয়া করে। ছাত্রলীগ নেতা-কর্মীরা আত্মরক্ষায় এমপির বাসভবনে গিয়ে আশ্রয় নেন। এ সময় শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে সংসদ সদস্যের বাসভবন। পরে তারা এমপির বাসভবনের ভেতরে প্রবেশ করে অন্তত ২০টি মোটর সাইকেল সহ তার বাসভবনে অগ্নিসংযোগ চালায়।

