রংপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির লাঠির আঘাতে আরেক কয়েদি নিহত

0
রংপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির লাঠির আঘাতে আরেক কয়েদি নিহত

জয়নাল আবেদীন: রংপুর কেন্দ্রীয় কারাগারে রফিকুল নামের এক কয়েদির লাঠির আঘাতে বাহারুল বাদশা নামের আরেক কয়েদি নিহত হওয়ার ঘটনা নিয়ে কারা অভ্যন্তরে কয়েদিদের মধ্যে উত্তেজনা বিরাজ করে । এক পর্যায়ে কারারক্ষীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়েন । এদিকে গুলির অঅওয়াজে আশপাশে অতংক ছড়িয়ে পড়ে । এই ঘটনা ঘটে।

শুক্রবার সকাল ৮টার দিকে । এরপর দ্রুত রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগারে যান। সেখানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ কয়েদিদের সঙ্গে কথা বলে শান্ত থাকার জন্য আহ্বান জানান।জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান সাংবাদিকদেও বলেছেন আজ শুক্রবার সকাল সোয়া ৮টার পর কারাগারের ভেতরে গাছ থেকে আমড়া পেড়ে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ও বাহারুল নামের দুই কয়েদির মধ্যে ঝগড়া বাধে। বিবাদের একপর্যায়ে রফিকুল বাহারুলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। কারাগারের নার্স এসে বাহারুলের শরীরের পালস পাচ্ছিলেন না। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রংপুরের পীরগঞ্জের বাহাদুর মিয়ার ছেলে বাহারুল বাদশা। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বন্দিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় কারাগারের ভেতরে বিক্ষুব্ধরা বিক্ষোভ শুরু করলে কারাপুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।কারাগারের আশপাশের ব্যবসায়ীসহ স্থানীয়রা গুলির বিকট শব্দ শুনতে পেয়ে তাদেও মাঝে আতংকের সৃষ্টি হয়। সবার মধ্যে একটা উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়।এদিকে, সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারাগারের ভেতরে এবং বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তাসহ সতর্ক অবস্থায় রয়েছেন তারা।