জয়নাল আবেদীন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাঈদের কবর জিয়ারত করে রংপুরের ডিসি তিনি তাঁর দায়িত্ব পালন শুরু করলেও সেই সাঈদের আত্মার সঙ্গে বেঈমানি করলেন প্রতারণা করলেন এসব অভিযোগ এনে ডিসি‘র অপসারণের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসুচি পালন করে । তারা অভিযোগ করেন গত রোববার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত তথ্য মেলায় ডিসি‘র উপস্থিতিতে সরকারি চারটি দপ্তরের স্টলে মুজিববর্ষের লিফলেট ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণকীর্তণ বক্তব্য-সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এসব লিফলেট ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রোববার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে দুই দিনব্যাপী তথ্য মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। বিকেলে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) রংপুর সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তথ্য মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি, জেলা মৎস্য দপ্তর, জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টলে মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বক্তব্য-সংবলিত লিফলেট রাখা হয়। মেলা উদ্বোধনের পর তা দর্শনার্থীদের হাতে হাতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মেলা প্রাঙ্গণে এসে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তী সময়ে এসব স্টল থেকে লিফলেটগুলো সরিয়ে ফেলা হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাণী প্রচার করে জুলাই গণ- অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সাংবাদিকদের বলেছেন, তিনি জানার পর সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ডেকে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে ‘তথ্যই শক্তি জানব জানাবো, দুর্নীতি রুখবো’ ¯েøাগানে শুরু হওয়া এই তথ্য মেলায় ৩৩টি সরকারি দপ্তর ও দুটি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৩৫টি স্টল অংশ গ্রহণ করে ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, তথ্যমেলা ২০২৪ বাস্তবায়ন কমিটি সনাকের আহ্বায়ক অ্যাডভোকেট এএম মুনীর চৌধুরী, টিআইবির কো- অর্ডিনেটর মো. আতিকুর রহমান।

