গাইবান্ধার অটোরিক্সা চালক ও পত্রিকা বিক্রেতা আনিছুর হত্যার ঘটনায় গ্রেফতার ৫

0
গাইবান্ধার অটোরিক্সা চালক ও পত্রিকা বিক্রেতা আনিছুর হত্যার ঘটনায় গ্রেফতার ৫

জয়নাল আবেদীন: গাইবান্ধার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক ও পত্রিকা বিক্রেতা আনিছুর রহমান ঠান্ডা মিয়া হত্যার ঘটনায় ৫ আসামীকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩। এরা হলো, গাইবান্ধা সদরের ডেভিড কোম্পানী পাড়ার শাহজাহান ঘটকের ছেলে আরিফ মিয়া বানিয়াজান এলাকার খলিল মিয়ার ছেলে কবির আলম আসলাম মিয়ার ছেলে রাসেল মিয়া সাদুল্ল্যাপুর বজুরুক পাটানোছ এলাকার আনিছুর রহমানের ছেলে শহিদুল ইসলাম বাবু ও ক্ষুদ্র রসুলপুরের মোসলেম উদ্দিনের ছেলে রাশেদ মন্ডল ।

শুক্রবার দুুপুরে র‌্যাব-১৩ সদর দপ্তরে অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জয়নুল আবেদীন সংবাদ সম্মেলন করে জানান, গত ২৫ এপ্রিল ভোওে আনিছুর রহমানকে ছুরিকাঘাত করে নেসকো অফিসের গেটের পাশে মুমূর্ষ অবস্থায় ফেলে তার অটোরিক্সা নিয়ে চলে যায় দূর্বৃত্তরা। তাকে উদ্ধার কওে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় আনিছুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় ২৬ এপ্রিল নিহতের স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডটি ব্যাপক আলোচিত হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তথ্য প্রযুক্তির সাহায্যে ১ মে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত গাইবান্ধা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কবির, রাসেল, শহিদুল ও রাশেদকে গ্রেফতার করা হয়। সেই সাথে রাশেদ মন্ডলের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়। এর আগে ২৭ এপ্রিল এ হত্যা মামলার অন্যতম আসামী আরিফ মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১৩ প্রধান আরো বলেন অটোরিক্সা চালককে হত্যা কওে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা এর আগেও ঘটেছে। আমরা অটোরিক্সা ছিনতাইকারী চক্রকে গ্রেফতাওে নিয়মিত অভিযান পরিচালনা করছি। আশা করছি গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।