টাঙ্গাইলের ট্রাক-পিকআপ সংঘর্ষে চালকসহ ৩ জনের মৃত্যু

0
টাঙ্গাইলের ট্রাক-পিকআপ সংঘর্ষে চালকসহ ৩ জনের মৃত্যু

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই সোহাগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৫ টার দিকে আসবাবপত্র নিয়ে একটি পিকআপ টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের গোড়াই সোহাগপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক, হেলপার ও মালামালের মালিক তিন জন ঘটনাস্থলে নিহত হন। এর পর খবর পেয়ে উপজেলার মির্জাপুর গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে ধুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপসহ ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের উদ্ধার করে।

এ ঘটনায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তকের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।