টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে কালিহাতী উপজেলা পরিষদ পুকুরে হৃদয় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে পাছ জোয়াইর গ্রামের আবদুলের ছেলে। হৃদয় উপজেলা সদরে মা কে নিয়ে ভাড়া বাসায় বসবাস করত।
সদ্য সৈনিক পদে মনোনীত হওয়ার সুবাধে সকালে তার মায়ের সাথে উপজেলা পরিষদ পুকুরে সাঁতার শিখতে যায় । গাড়ির চাকার টিউব দিয়ে সাঁতার শেখার এক পর্যায়ে পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
এদিকে নিহতের চাচাতো ভাই খলিল মিয়া জানান, এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদয়ের মৃতদেহ বাদ আছর পাছ জোয়াইর সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

