কলাপাড়ায় শিক্ষকদের সঙ্গে বিএনপির’র কেন্দ্রীয় নেতার মতবিনিময়

0
কলাপাড়ায় শিক্ষকদের সঙ্গে বিএনপির'র কেন্দ্রীয় নেতার মতবিনিময়

কলাপাড়া প্রতিনিধি  : পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সাথে উপজেলার বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে পৌরসভার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড, মো.হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড,মো খন্দকার নাসির উদ্দিন, নেছারউদ্দিন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো.নাসিরউদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কালিম উল্লাহ, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.সাইফুর রহমান, আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অধির ঢালি সহ বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক বৃন্দ।

জাতীয় সংগীত, কোরআন তেলোয়াত এবং গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো.মাসুম বিল্লাহ এবং নাওভাঙ্গা সালেহিয়া দাখিল মাদ্রাসার প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর।