রংপুরে ভুল চিকিৎসা ও তদন্ত দীর্ঘায়িত করায় মানববন্ধন 

0
রংপুরে ভুল চিকিৎসা ও তদন্ত দীর্ঘায়িত করায় মানববন্ধন 

জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষঞ্জ চিকিৎসক প্রফেসর ডা: তোফায়েল হোসেন ভূইয়ার বিরুদ্ধে ব্রেইন টিউমারের পরিবর্তে স্ট্রোকের ভুল চিকিৎসা অভিযোগ সহ তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে সাধারন শিক্ষার্থীদের আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা গত ১৩ অক্টোবর/২০২৫ থেকে ডাক্তার তোফায়েল হোসেন ভূইয়ার বিরুদ্ধে ব্রেইন টিউমারের পরিবর্তে স্ট্রোকের ভুল চিকিৎসা অভিযোগ নিয়ে কাজ করছি। এরই প্রেক্ষিতে সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করি।  তারা সকলে আন্তরিকতার সাথে বিষয়টা দেখেছেন ও তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। কিন্তু এখনও তদন্ত কমিটির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় নি। গত ২১ অক্টোবর রাজকুমার স্যারকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। পরে গত ২২ অক্টোবর তদন্ত কমিটি হতে তারা অব্যাহতি নেয়, এরপর এখন পর্যন্ত তদন্ত কমিটি গঠনের কাজ চলমান কিন্তু দৃশ্যমান নয়।

তাই আমরা আজ মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই, আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সুষ্ঠ তদন্তের দাবি করছি। যাতে আর কোন মায়ের ভুল চিকিৎসা না হয় এবং সকলে যাতে সচেতন হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুল চিকিৎসায় ভূক্তভোগীর ছেলে মাহবুব তন্ময়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, সাধারন শিক্ষার্থী আসিফ মাহমুদসহ অন্যান্যরা।

উল্লেখ্য- রংপুর মহানগরীর পুর্ব গুপ্তপাড়া এলাকার মোছাঃ নাজমা বেগম ব্রেইন টিউমার নিয়ে ডাক্তার তোফায়েল হোসেন ভূইয়ার চেম্বারে গেলে তার বিরুদ্ধে স্ট্রোকের ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এদিকে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে এব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন একজন রোগীর ব্যবস্থাপত্র সকল ধরনের পরীক্ষানীরিক্ষা করা আছে কোন ভুল চিকিৎসা দেয়া হয়নি ।

তিনি বলেন তদন্ত কমিটি তদন্ত করুক ।যদি তদন্ত করে কোন প্রমান না পায় তাহলে আমার দীর্ঘ দিনের চিকিৎসা পেশার যে সুনাম এরা নষ্ট করলো তার জন্য আমি আইনী ব্যবস্থা নিবো ।