কেশবপুরে উপজেলা যুবলীগের আহ্ববায়ক বিএম শহীদুজ্জামান শহীদ আটক 

0
কেশবপুরে উপজেলা যুবলীগের আহ্ববায়ক বিএম শহীদুজ্জামান শহীদ আটক 

কেশবপুর প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আহ্ববায়ক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএম শহীদুজ্জামান শহীদ (৪৫)কে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কিছু লোকজন প্রথমে বিএম শহীদুজ্জামান শহীদকে আটক করে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক শহীদুজ্জামান শহীদ কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আলতাপোল গ্রামের আলতাফ বিশ্বাসের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং বর্তমানে উপজেলা যুবলীগের আহŸায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কেশবপুর থানার ডিউটি অফিসার শহীদুজ্জামান শহীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক করার কারণ বা মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ​