মহেশপুর সীমান্তে পুশ-ইন ও অপরাধ রোধে বিজিবির কঠোর বার্তা জনসচেতনতায় মতবিনিময় সভা

0
মহেশপুর সীমান্তে পুশ-ইন ও অপরাধ রোধে বিজিবির কঠোর বার্তা জনসচেতনতায় মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত নিরাপত্তা জোরদার,পুশ-ইন প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক শক্ত বার্তা দিয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) শ্রীনাথপুর বিওপি এলাকার শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি স্থানীয় জনগণ, আনসার ভিডিপি ও সংশ্লিষ্টদের বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান। সভা শেষে সন্ধ্যা ৭টার সময় বিজিবির পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইনের আশঙ্কা, শূন্য লাইন অতিক্রম না করা, চোরাচালান ও মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে প্রায় ৩০০ স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানায় এবং সীমান্ত অপরাধ রোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।