ঘন মেঘ-ঘন কুয়াশার ঘেরাটোপে গত দুই দিনে দেখা মেলেনি সূর্যের, ঝড়ছে কুয়াশা

0
ঘন মেঘ-ঘন কুয়াশার ঘেরাটোপে গত দুই দিনে দেখা মেলেনি সূর্যের, ঝড়ছে কুয়াশা

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঘন মেঘ আর ঘন কুয়াশার ঘেরাটোপে গত দুই দিনে দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। কুয়াশার শিশিরে ভেজা থাকছে রাস্তাঘাট। তাই দিনের বেলায়ও হেডলাইট জালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন।

গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা না পাওয়ায় ঘন ও হিম বাতাসে অনেকটা বেশি অনুভূত হচ্ছে শীত। আজ সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১৪.০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। ঘন কুয়াশা ও প্রচন্ড শীতে চরম ভোগান্তিতে পড়েছে দিনমজুর শ্রমিক, কৃষক, রিক্সা, ভ্যান ও বাস সহ সকল ধরেনর যানবাহনের চালকরা। খড় কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন অনেকে। বড় দুশ্চিন্তায় পড়েছেন শীত কালীন সবজি চাষীরা। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা।

নীলগঞ্জের সবজি চাষি আ রহিম বলেন, এভাবে কুয়াশা পড়তে থাকলে আমাদের সবজির বেশ ক্ষতি হবে। আমরা সবজি চাষিরা খুবই চিন্তায় আছি।