ফের ঘন কুয়াশার সঙ্গে বড়েছে শীতের দাপট

0
ফের ঘন কুয়াশার সঙ্গে বড়েছে শীতের দাপট

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ফের বেড়েছে ঘন কুয়াশার দাপট। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

আজ বুধবার সকাল নয়টায় জেলার কলাপাড়ায় গত দুই বছরের সর্বনিম্ন ৮.৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় জেলার অনেক স্থানের কুয়াশার দৃশ্যমানতা ছিলো ৫০ মিটারের নিচে। বেলা বাড়লেও দেখা মিলছেনা সূর্যের। ঘন কুয়াশার কারনে ব্যাহত হচ্ছে সড়ক ও নৌপথের যান চলাচল। দিনের বেলায়ও চলতে হচ্ছে হেড লাইট জালিয়েছে। অতি ঠান্ডায় সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী মানুষ। চরম বেকায়দায় পড়েছেন চরাঞ্চলের বাসিন্দা সহ গভীর সাগরের মাছ শিকারী জেলেরা। অনেকই শীত নিবারনে আগুন পোহাচ্ছেন। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীত জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।

জেলে আ: রহিম বলেন, একদিকে সাগরে মাছ পাচ্ছিনা,বর্ষায় থাকে সিগনাল,এখন আবার যেমন শীত তেমন কুয়াশা,সাগরের মধ্যে কিছুই দেখা যায় না।এখন আমরা দিনমজুর যারা আছি তারা আল্লাহর দিকে তাকিয়ে আছি।