রংপুরের শিক্ষাবিদ ড. রেজাউল হক চির বিদায় নিয়েছেন

0
রংপুরের শিক্ষাবিদ ড. রেজাউল হক চির বিদায় নিয়েছেন

জয়নাল আবেদীন: রংপুরের সর্বজন শ্রদ্দ্যেয় কারমাইকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হক ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বাদ মাগরিব রংপুর কেরামতিয়া মসজিদ চত্তরে জানাজা নামাজ শেষে মুন্সিপাড়া কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। এর আগে দুপুর বারোটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্তরে প্রথম এবং বাদযোহর কারমাইকেল মসজিদ ঈদগা মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এদিকে গত শনিবার সকাল সাড়ে ৮টায় বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২বছর। অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হক এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন শ্রীলংকায় এক মেয়ে অবস্থান করায় জানাজা নামাজ রোববার নির্ধারণ করা হয়।

অপরদিকে রংপুর ডায়াবেটক সমিতির প্রাক্তন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ রেজাউল হকের মৃত্যুর সংবাদ জানার পর শত শত মানুষ নগরীর ইঞ্জিনিয়ার পাড়ার নিজ বাসভবনে ভিড় করেন।

তার মৃত্যুতে শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন কারমাইলেক কলেজের প্রাক্তন অধ্যক্ষ নুরুন নবী চৌধুরী, বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি রংপুরের বিশিষ্ট শিল্পপতি মোস্তফা আজাদ চৌধুরী বাব, সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর প্রেসক্লাব সভাপতি মোনাব্বর হোসেন মনাসহ সামাজিক সাংষ্কৃতিক সংগঠন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি বিভিন্ন পেশাজীবি সংগঠন।