সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পবিত্র রমজান উপলক্ষে সহস্রাধিক অসহায়, দরিদ্র পরিবারের মাঝে সমাজসেবক ফারুক পোদ্দারের চাউল বিতরন করা হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর চারিগ্রাম ফারুক পোদ্দারের নিজ বাড়ি থেকে চারিগ্রাম ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় সহস্রাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ২৫ কেজির ১বস্তা চাউল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মো. ফারুক হোসেন পোদ্দার, মো. দাদন মুন্সি, চারিগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুর রাজ্জাক সাগর, সাংবাদিক মুহ. মিজানুর রহমান বাদল, সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম, মাসুদ রানা, রুবেল, আলামিন প্রমূখ।
কথা হয় চাউল নিতে আসা মো. সিরব মিয়া ও সুফিয়া বেগমের সাথে, ফারুক ভাই আমাদের মত দরিদ্রদের সহয়তা করছে আল্লাহ তাকে আরো দান করার তৌফিক দান করুক। চাউল পেয়ে তিনি অনেক খুশি। রোজায় খাবার নিয়ে আর কোন সমস্যা নেই।
মো. ফারুক হোসেন পোদ্দার বলেন, মহান আল্লাহ রহমতে সুন্দর মত পবিত্র মাহে রমজানে আমার এলাকার জন্য কিছুটা সহয়তা করতে ভাল লাগছে।

