জয়পুরহাট প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে আবৃতি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পরিষদের মোহাম্মদ মজিবুর রহমান ঢালী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জয়পুরহাট – ১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, পুলিশ সুপার মিনা মাহমুদা, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুল মুমিন ফকির, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সহ সরকারি – বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে কয়েকটি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

