কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় জ্বালানী তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বেশির ভাগ পাম্পগুলোতে পেট্রোল সামান্য পাওয়া গেলেও কাংখিত পরিমানে মিলছেনা ডিজেল ও অকটেন।
সরেজমিনে জানাজায়, গ্রামগঞ্জের অনেক খুচরা ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছেন তেল বিক্রি। এতে সবেচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক থেকে শুরু করে, বাস, মিনিবাস, ট্রাক ও লঞ্চ চালকরা। তেল সংকটে সমুদ্রে যেতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন মৎস্য বন্দর মহিপুর-আলীপুরের জেলেরা। সরকারী মূল্যে তেল না মেলায় দেশের বৃহৎ মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করে আছে শত শত মাছধরা ট্রলার। এ বন্দরে প্রতি সপ্তাহে ৩ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলে পাম্পগুলো পাচ্ছে মাত্র ৭৫ হাজার লিটার।
মহিপুর গাজী ফিস সত্বাধিকারী মো মজনু গাজী বলেন, ডিজেল সংকটে সাগরে যেতে পারছেনা শতশত মাছধরা ট্রলার।এ মৎস্য বন্দরে জেলেদের প্রয়োজনের পাচ ভাগের একভাগ তৈলও নেই।এই ঈদের গোনে মৎস্যজিবীরা চরম বিপাকে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,তবে তেল সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে।

