জয়নাল আবেদীনঃ রংপুর ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনে নতুন সদস্যদের সর্ম্বধনা অনুষ্ঠিত হয়েছে । সোমবার দুপুরে রংপুর ট্যাকসেস বার মিলনায়তনে এই সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো: আমিনুল ইসলাম ।
তিনি তার বক্তব্যে বলেন আইন পেশাকে রয়েল পেশা বলা হয় । এই পেশায় যথেষ্ট ধৈর্য করে এগুতে হবে । যত বয়স বাড়বে ততই এই পেশায় পরিপক্কতা আসবে । রাতারাতি এই পেশায় যশ খ্যাতি অর্জন করা সম্ভব নয় । তিনি বলেন কর আইনজীবির একটু অসততার কারণে সরকার রাজস্ব হারাতে পারে । তাই তিনি সততার মাধ্যমে এইপেশায় দায়িত্ব পালনে নবীনদের প্রতি আহবান জানান ।
অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো: সাইফুল হক, সাধারণ সম্পাদক কাজী মো: মোস্তাফিজুর রহমান দুলাল সদস্য এ এন এম খায়রুল ইসলাম বাপ্পী । পরে সতের জন প্রত্যেক নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা সহ সার্টিফিকেট ও টাই প্রদান করা হয় ।

