মাদারীপুরে বিএনপি সমর্থক নারী কর্মীকে পিটিয়ে আহতের অভিযোগ

0
মাদারীপুরে বিএনপি সমর্থক নারী কর্মীকে পিটিয়ে আহতের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পারভীন বেগম (৫০) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।

সোমবার (২৭ এপ্রিল) সকালে কর্তব্যরত সদর থানা পুলিশের এএসআই আব্দুর রাজ্জাক ও আহতের বক্তব্য থেকে জানা যায়, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর এজেন্ট হিসেবে কাজ করায় পারভীনের ওপর ক্ষোভ ছিল প্রতিপক্ষের। অভিযোগ রয়েছে, একই গ্রামের রাব্বি মোল্লা ও শামীম মোল্লা পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে তাকে বাড়ির সামনে একা পেয়ে লাঠিসোটা দিয়ে হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানায়, ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।