কালবৈশাখী ঝড়ে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি

0
কালবৈশাখী ঝড়ে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি

কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট ও কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকেই আকাশে কালো মেঘ জমে ওঠে। কিছুক্ষণ পর শুরু হয় প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত।

ঝড়ের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে, এতে বসতঘর ও যোগাযোগ ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব পড়ে। স্থানীয়রা জানান, ঝড়ে বহু ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে এবং অনেক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিভিন্ন সড়কে গাছ পড়ে যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়। মাঠের পাকা ও আধাপাকা ধানসহ অন্যান্য ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।