সরকারি ভবনের ছাদে ৫ হাজার মেগাওয়াট সোলার স্থাপনের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন 

0
সরকারি ভবনের ছাদে ৫ হাজার মেগাওয়াট সোলার স্থাপনের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন 

কলাপাড়া প্রতিনিধি  : আগামী পাঁচ বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন, লিফলেট বিতরন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে নাগরিক সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালী এবং প্রান্তজনের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জাতীয় গ্রীডের চাপ কমাতে এবং সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন করা হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা, জ্বালানি সংকট, আমদানি নির্ভরতা এবং জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে সরকারী বাসভবনে রুফটপ সোলার স্থাপনে কার্যকরী পদক্ষেপ গ্রহনের দাবি জানান। পাশাপাশি রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ সময়োপযোগী, পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে সৌরশক্তি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান।